এতদ্বারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রি-ভোকেশনাল (৬ষ্ঠ-অষ্টম শ্রেণি), এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি) ও চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পরিচালনাকারী সরকারী/ বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে
২। উপবৃত্তি কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত আবেদন ফরম (উপবৃত্তি নির্দেশিকা-২০২৩ এর পরিশিষ্ট 'খ')-এর সাথে প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযোজন করে আগামী ০১ জুলাই ২০২৫ খ্রি. হতে ৩১ জুলাই ২০২৫ খ্রি. তারিখের মধ্যে স্ব-স্ব আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে আবেদনের দুই প্রস্থ দাখিল করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রাদির তালিকা: ক) প্রতিষ্ঠান অর্ন্তভুক্তির আবেদনপত্র (প্রতিষ্ঠান প্যাডে আলাদা আবেদন করে সংযুক্ত ফরমে তথ্য দিয়ে পূরণ করে দিতে হবে); খ) প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদনের কপি (যদি থাকে); গ) প্রতিষ্ঠানের EIIN কোডের প্রমাণক; ঘ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত প্রতিষ্ঠান কোডের প্রমাণক; ঙ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত পাঠদানের অনুমোদনের কপি; চ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত পাঠদানের অনুমোদনের হালনাগাদকরণের কপি অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এফিলিয়েশন ফি পরিশোধের প্রমাণক (যে কোন একটি) এবং; ছ) ট্রেড/টেকনোলজির বিভিন্ন সময়ে সংযোজনের প্রমাণক (প্রযোজ্য ক্ষেত্রে)। ৩। আঞ্চলিক পরিচালকগণ 'উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান' হতে প্রাপ্ত আবেদন ও ডকুমেন্টসমূহ যাচাই বাছাই করে মতামতসহ ডকুমেন্টসজ্জিত আবেদনের এক প্রস্থ হার্ডকপি নিম্নোক্ত ছক অনুযায়ী অনুযায়ী ১০ আগস্ট ২০২৫ খ্রি. তারিখের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকায় প্রেরণ করবেন।
(আঞ্চলিক অফিস কর্তৃক পূরণীয়) প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত আছে কিনা (থাকলে 'হ্যাঁ' লিখুন; না থাকলে 'না'লিখুন আবেদনকারী বাকাশিবো EIIN পূরণকৃত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কর্তৃক কোড ফরমসহ স্থাপনের EIIN প্রতিষ্ঠান কোডের ক্রম নাম প্রতিষ্ঠান প্রতিষ্ঠান অনুমোদনের কোডের প্রমাণক কোড অর্ন্তভুক্তির কপি (যদি প্রমাণক আবেদন থাকে) বাকাশিবো কর্তৃক পাঠদানের অনুমোদনের কপি পাঠদানের হালনাগাদ কপি/ এফিলিয়েশন ফি পরিশোধের প্রমাণক (যে কোন একটি) ট্রেড/টেকনোলজির বিভিন্ন সময়ে অন্তর্ভুক্তিকরণের অনুমোদনের কপি/ প্রমাণক (প্রযোজ্য আঞ্চলিক কার্যালয়ের মতামত সুপারিশ না করার কারণ (প্রযোজ্য ক্ষেত্রে) ক্ষেত্রে) ৪। "কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৩” এর প্রযোজ্য সকল নির্দেশ প্রতিপালন করতে হবে। ৫। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd) পাওয়া যাবে। নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত কোন আবেদন গৃহীত হবে না। এ বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রচার করা হলো।
